বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

গোপালগঞ্জে রিক্সা ছিনিয়ে নিতে চালককে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪, ১১.১৬ এএম
  • ৬৫৩ Time View
100

কালের খবরঃ

গোপালগঞ্জে সোহেল মোল্লা(৪০)নামে এক ব্যক্তিকে হত্যা করে ব্যাটারীচালিত রিক্সা নিয়ে পালিয়ে গেছে দুর্বিত্তরা।ইট দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেতলে দেয়া হয়েছে। নিহত ওই ব্যক্তি গোপালগঞ্জ সদর উপজেলার পুরান মানিকদাহ আদর্শ গ্রামে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি নড়াইল জেলার নড়াগাতি থানার চরমধুপুর গ্রামে।তার পিতা  ময়নদ্দিন মোল্লা। রবিবার (২৬ মে) সকালে মানিকদাহ আদর্শগ্রামের পাশে একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সোহেল মোল্লা দিনের বেলায় রিক্সা না চালিয়ে সারা রাত রিক্সা চালিয়ে থাকেন।অন্যান্য দিনের মতো গত শনিবার সন্ধ্যা রাতে রিক্সা নিয়ে বের হয় সে। ধারনা করা হচ্ছে রাতে রিক্সা চালিয়ে তার ভাড়া বাসায় ফেরার পথে খুব ভোরে ইট দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে আদর্শগ্রামের পাশে একটি বাগানে লাশ ফেলে রেখে যায়। এবং তার ব্যাটারীচালিত রিক্সা ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়।

পরে আজ রবিবার সকালে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জে আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।এ ঘটপনায় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলমত সংগ্রহ করেছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION