বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ গোবিপ্রবির মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ মুকসুদপুরে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রীর হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই জনের,আহত ২

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪, ১০.৪০ পিএম
  • ৪৩৮ Time View
75

কালের খবরঃ

গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ও অপর দুইজন আহত হয়েছে। নিহতরা হলো-সদর উপজেলার ঘোষেরচর দক্ষিনপাড়া গ্রামের বাবু শেখের ছেলে ৫ম শ্রেনীর ছাত্র রামিম শেখ (১০)এবং কাশিয়ানী উপজেলার পুইশুর গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে জুয়েল মোল্লা (৪২)।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার (১৮মে) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল সড়কে ট্রলির নিচে চাপা পড়ে রামিম শেখ মারাত্মক আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রাত ৯টার দিকে সে  মারা যায়।

অন্যদিকে, রাত সাড়ে ৮টার দিকে কাশিয়ানী থেকে মটর সাইকেলে করে গোপালগঞ্জ মহিলা কলেজের শিক্ষক পিনাকী রঞ্জন দাস (৫৭),এম.এইচ.খান কলেজের শিক্ষক বাবুল সরকার(৪৮) এবং ইমাদ পরিবহনের সুপারভাইজার জুয়েল মোল্লা (৪২)জেলা শহরে আসছিলেন।জেলা  শহরের  হরিদাশপুর এলাকায় পৌছালে তাদের মটর সাইকেলটিকে সেতু পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তারা  মটরসাইকেল নিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে ৩জনই মারাত্মক আহত হন।

তাদেরকে মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মোল্লা মারা যায়। বাকী আহত ২ শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION