বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় মৎস্যজীবীরা পেল বকনা বাছুর মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ। গ্রেপ্তার-২ গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪, ১০.৫৯ এএম
  • ৩৩৮ Time View
31

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১০ মে) সকাল ১০ টা ৫ মিনিটে ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫ সালের ১৫ আগস্ট নিহত ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এর আগে সকাল ৭ টা ৫ মিনিটে গণভবন থেকে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। সকাল ৯ টা ৫৭ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধের ১ নং গেট দিয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানাযায় বেলা ১১ টায় টুঙ্গিপাড়া উপজেলার দারিয়ার কুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভা করবেন। পরে সুবিধাবঞ্চিতদের মাঝে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন। মধ্যাহৃভোজ শেষে কিছু সময় বিশ্রাম নিবেন তিনি। পরে বিকাল পাঁচটায় টুঙ্গিপাড়া থেকে গণভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION