রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী আইসিসিবিতে এক ছাদের নিচে গাড়ির বিশাল সমাহার ইউনুস গং এর ফাঁসি চাই লেখা পোস্টার লাগানোর অভিযোগে কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নারীর সম্মান ও ক্ষমতায়ন বাড়াতে ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী- এস এম জিলানী ১৯৫৮ সালের সামরিক অভ্যুত্থান: যে পথে গণতন্ত্র থেকে দূরে সরে যায় পাকিস্তান রাজউকের আবাসন প্রকল্পে কাজের ধীরগতি, বাড়ছে অনিয়মের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে বসুন্ধরার উদ্যোগ, আসছে ইউনিভার্সিটি কাপ আবাসন খাতের সংকটে চাপে ২৫০টির বেশি সহযোগী শিল্প

পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২, ৬.১৪ পিএম
  • ৭৯২ Time View
352

কালের খবরঃ

গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন।সোয়াবিন তেল বিক্রি না করে মজুদ করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ ভাবে এসব অভিযান পরিচালনা করেন। আজ বুধবার (১১ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের বড় বাজার এবং সদর উপজেলার বৌলতলী ও উলপুর বাজারে এসব অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান জানান, সকালে জেলা শহরের বড় বাজার এলাকায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে আভিযান চালানো হয়। এসময় সোয়াবিন তেল মজুদ রাখার অপরাধে ব্যবসায়ী পরিমল সাহাকে ১০ হাজার টাকা ও বেশি দামে সোয়াবিন তেল বিক্রি কারার দায়ে পাল স্টোরের মালিক সদানন্দ পালকে দুই হাজার টাকা জরিমানা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আল ইয়াসার রহমান তাফাদার।

অপরদিকে, সদর উপজেলার বৌলতলী ও উলপুর বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উর্ত্তীন্ন পণ্য বিক্রি ও মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে আরো তিন প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকের মোট ১৪ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।এসব অভিযানে ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ মাজাহারুল হক বাবলুসহ গোপালগঞ্জ সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION