বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় মৎস্যজীবীরা পেল বকনা বাছুর মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ। গ্রেপ্তার-২ গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন

গোপালগঞ্জে দুর্বিত্তদের বোমা হামলায় বাবা ও শিশুপুত্র আহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১.১২ এএম
  • ৪০৯ Time View
27

কালের খবরঃ

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামে দুর্বিত্তদের বোমা হামলা বাবা ও ছেলে মারাত্মক আহত হয়েছে।মঙ্গলবার(২৩ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মারাত্মক আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহতরা হলো- মাসুদ শেখ(৪৫) ও তার ছেলে শিশু আব্দুল্লাহ শেখ(৪)। মাসুদ শেখ পেশায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, মাসুদ শেখ মঙ্গলবার রাত ৯টার দিকে ছেলে নিয়ে জেলা শহর থেকে বাড়ি পৌছালে ঘরে ঢোকার আগেই উঠানে দুর্বিত্তরা শক্তিশালী বোমা হামলা চালায়।এতে বাবা-ছেলে দু’জনেই মারাত্মক আহত হয়।তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্বিত্তদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ছাড়া সিআইড ও পিবিআই ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION