রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

কোটালীপাড়ায় ঘুমন্ত যুবককে গলা কেটে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ১২.০১ পিএম
  • ৪০৪ Time View
oplus_0
36

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে নিজ বাড়িতে অশোক মন্ডল (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার জাঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার শিকার যুবক অশোক মন্ডল উপজেলার  জাঠিয়া গ্রামের মৃত কালাচাঁদ মন্ডলের ছেলে।

অশোক মন্ডলের মা উর্মিলা মন্ডল বলেন, রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। সে সময় আমার বড় ছেলে অশোক ও ছোট ছেলে অসীম মন্ডলকে টিভি দেখতে দেখেছি। এরপর হঠাৎ ছোট ছেলে অসীম মন্ডলের চিৎকারে আমার ঘুম ভেঙ্গে যায়। তখন ঘরের বারেন্দায় অশোকের গলা কাটা শরীরটাকে ধরে আমার ছোট ছেলে অসীম চিৎকার করছিল। এরপর আমরা অশোককে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে ঘর থেকে বের হলেই সে মারা যায়।

তারাশী গ্রামের ব্যবসায়ী হারিচাঁদ মন্ডল বলেন, অশোক মন্ডল সম্পর্কে আমার চাচাতো ভাই হয়। সে একজন সহজ সরল প্রকৃতির মানুষ ছিলো। তবে সে মাঝে মাঝে একটু নেশা করতো। আমার জানামতে তার কোন শক্র নেই।

কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, অশোক মন্ডলের হত্যাকান্ড নিয়ে ইত্যেমধ্যে আমরা তদন্ত শুরু করেছি। আশা করছি খুব শীঘ্রই আমরা এই হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটন করতে পারবো।

এদিকে অশোক মন্ডলের মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এঘটনায় কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসসহ পুলিশের কর্মকর্তাগণ ঘটনাস্থ পরিদর্শণ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION