সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন দশলক্ষাধিক মতুয়া ভক্তের অংশগ্রহণে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের ওড়াকান্দির বারুনী স্নানোৎসব ও মেলা টুঙ্গিপাড়ায় জিক-জ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনা। প্রাণ গেল এক যুবকের, আহত দুই বন্ধু কাশিয়ানীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে পৌর এলাকার ৪ হাজার অসহায় মানুষ পেল ঈদের চাল গোপালগঞ্জে বছরের প্রথম বৃষ্টি। জনমনে স্বস্তি মুকসুদপুরে ৯৩ হাজার টাকার জাল নোট সহ এক প্রতারক আটক কোটালীপাড়ায় মৎস্যজীবীরা পেল বকনা বাছুর

প্রিমিয়ার লীগে গোপালগঞ্জ ভেন্যূতে শেখ জামালকে ২-১ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৭.০১ পিএম
  • ৩৯৩ Time View
49

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যূতে শেখ জামালকে ২-১ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট ঘরে তুলেছে স্বাগতিক ঢাকা আবাহনী।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল পৌনে চারটায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামালের মুখোমুখি হয় স্বাগতিক আবাহনী। প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা শুরু করে দু’দল। তবে স্বাগতিক দর্শকদের হতাশ করে খেলার ৮ মিনিটের মাথায় মধ্য মাঠের খেলোয়াড় মোঃ আব্দুল্লাহ গোল করে শেখ জামালকে ১-০ গোলে এগিয়ে দেন। পিছিয়ে পড়ে গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় আবাহনী। ২৮ মিনিটে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ফারনান্দেজ গোল করে আবাহনীকে ১-১ গোলে সমতায় ফেরান। এরপর বেশ কয়েকটি সহজ সুযোগ তৈরি করলেও ফরওয়ার্ডদের ব্যর্থতায় এগিয়ে যাওয়া হয়নি আবাহনীর। তবে বিরতির বাঁশি বাজার আগে বিদেশী খেলোয়াড় কর্নেলিয়াস স্টুয়ার্ট গোল করলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যা আকাশী জার্সিধারীরা।

বিরতির পর দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আবাহনীর শিবিরে একের পর এক আক্রমণ শানায় শেখ জামাল। এসময় আবাহনীও পাল্টা আক্রমণ করলে দুই দল বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে। ফলে বাকি সময়ের আর কোন গোল না হওয়ায় শেখ জামালকে ২-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।এ খেলা শেষে ১২ ম্যাচে ৬ জয়, ৪ ড্র ও ২ পরাজয়ে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নাম্বারে আবাহনী। আর সমান ম্যাচে ৪ জয়, ৩ ড্র ও ৫ পরাজয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নাম্বারে শেখ জামাল।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION