মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী গোপালগঞ্জে ৩ লাখ ৩১ হাজার ৭৬৭ পরিবার পাবে ফ্যামিলি কার্ড উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী আইসিসিবিতে এক ছাদের নিচে গাড়ির বিশাল সমাহার ইউনুস গং এর ফাঁসি চাই লেখা পোস্টার লাগানোর অভিযোগে কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নারীর সম্মান ও ক্ষমতায়ন বাড়াতে ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী- এস এম জিলানী ১৯৫৮ সালের সামরিক অভ্যুত্থান: যে পথে গণতন্ত্র থেকে দূরে সরে যায় পাকিস্তান

গোপালগঞ্জে বাংলাদেশ পুলিশের সাথে ২-২ গোলে ড্র করেছে শেখ জামাল

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৬.৪০ পিএম
  • ৫১০ Time View
218

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জে বাংলাদেশ পুলিশের সাথে ২-২ গোলে ড্র করেছে শেখ জামাল।

শনিবার (৬ এপ্রিল)বিকাল সোয়া ৩টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের মুখোমুখি হয় শেখ জামাল। খেলার প্রধমার্ধে দু’দল আক্রমণাত্মক খেলা শুরু করে। ১১ মিনিটে বিদেশী ফরোয়ার্ড এডওয়ার্ড এনরিক মরিলো জিমেনেজ গোল করে ১-০ গোলে বাংলাদেশ পুলিশকে এগিয়ে দেন। গোল শোধের জন্য বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করলেও ৪৪ মিনিটে সেনেগালের ফরোয়ার্ড আবু তোরে গোল করে ১-১ গোলে শেখ জামালকে সমাতায় ফেরান। তবে আর কোন গোল না হওয়ায় সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

খেলার দ্বিতীয়ার্ধে গোলের জন্য আক্রমণের ধার বাড়ায় শেখ জামাল। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে শেখ জামালকে ২-১ গোলে এগিয়ে দেন সেনেগালের ফরোয়ার্ড আবু তোরে। এরপর গোল শোধের জন্য একের পর এক শেখ জামালের ডিবক্সে আক্রমণ শানায় বাংলাদেশ পুলিশ। ৭৫ মিনিটে ফরোয়ার্ড আল আমিন গোল করে ২-২ গোলে বাংলাদেশ পুলিশকে সমতায় ফেরান। তবে বাকী সময়ে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করায় ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল।

এ খেলা শেষে ১১ ম্যাচে ৪ জয়, ৩ ড্র ও ৪ পরাজয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নাম্বারে শেখ জামাল। আর সমান খেলায় ৪ জয়, ২ ড্র আর ৫ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নাম্বারে বাংলাদেশ পুলিশ।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION