রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৫০০ টাকায় ইজিবাইক রেজিস্ট্রেশনের নির্দেশ এমপি বাবরের গোপালগঞ্জে ১২৮৮ দুর্গা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে। দেশজুড়ে ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় বখাটে যুবককে মারধর করে আহত অস্তিত্ব সংকটে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বর্ণি বাওড় ইস্ট ওয়েস্ট মিডিয়ার ছয় সংবাদমাধ্যমের ১৭ সাংবাদিক পেলেন পুরস্কার মুকসুদপুরে ৫টি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকার ক্ষতি ক্রীড়ার বহুমাত্রিক আয়োজনে মুখর বসুন্ধরা স্পোর্টস সিটি বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সেলাই মেশিনে বদলাবে ২০ নারীর জীবন ক্রেতাদের আগ্রহে এক ঘণ্টা বাড়ল আইসিসিবির কার বাজারের সময়

প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যূতে ফর্টিসের সাথে ১-১ গোলে ড্র ঢাকা আবাহনীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৬.৪৬ পিএম
  • ৪৭০ Time View
197

কালের খবরঃ

গত ম্যাচের প্রতিশোধ তো দূরের কথা উল্টো বাংলাদেশ প্রিমিয়ার লীগে ফর্টিসের সাথে ড্র করে পয়েন্ট হারিয়েছে ঢাকা আবাহনী। গোপালগঞ্জ ভেন্যূতে ফর্টিসের সাথে ১-১ গোলে ড্র করে আকাশী জার্সিধারীরা।

শুক্রবার (৫ এপ্রিল) বিকাল সোয়া ৩টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফর্টিসের মুখোমুখি হয় স্বাগতিক আবাহনী। খেলার প্রধমার্ধের শুরুতেই রক্ষণাত্মক খেলা শুরু করে দু’দল। বেশ কয়েকটি আক্রমণ চালালো সহজ সুযোগ নষ্ট করায় গোলের দেখা পায়নি দু’দল। ফলে গোল শূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দু’দল।

খেলার দ্বিতীয়ার্ধে গোলের জন্য আক্রমণ চালায় দু’দল। তবে এ অর্ধেও বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় গোল যেন সোনার হরিনের পরিনত হয়। তবে ৬১ মিনিটে মধ্য মাঠের ইউক্রেনীয় খেলোয়াড় ভ্যালেরি গ্রিসিন গোল করে ফর্টিসকে ১-০ গোলে এগিয়ে দেন। এক গালে পিছিয়ে পড়ার পর ফর্টিসের সীমানায় একের পর এক আক্রমণ শানায় আবাহনী। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় পরাজয়ের শংকা জাগে আবাহনী শিবিরে। তবে অতিরিক্ত সময়ের ৯৫ মিনিটে ফার্নাদেসের কর্ণার কিক থেকে ভিনসেন্টিয়ান খেলোয়াড় কর্নেলিয়াস স্টুয়ার্ট গোল করে ১-১ গোলের সমাতায় ফিরিয়ে পরাজয়ের হাত থেকে আবাহনীকে রক্ষা করে। আর কোন গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।

এ খেলা শেষে ১১ ম্যাচে ৫ জয়, ৪ ড্র ও ২ পরাজয়ে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নাম্বারে ঢাকা আবাহনী। আর সমান খেলায় ৩ জয়, ৪ ড্র আর ৪ পরাজয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নাম্বারে ফর্টিস।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION