বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৪ ঘণ্টা প্রসূতি সেবার শুভ উদ্বোধন গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন গোপালগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত আইসিসিবিতে শুরু আসবাবশিল্পের পাঁচ দিনের আয়োজন মাদক পরীক্ষা ছাড়াই ৮৫ জনের কারাদণ্ড, প্রশ্নের মুখে আইনের শাসন রানওয়েতে নজরদারির ঘাটতি, শাহজালালে দুর্ঘটনার শঙ্কা গোপালগঞ্জে সুকতাইল ইউনিয়নের নেতৃত্বে পাঁচ শতাধিক মানুষের বিএনপিতে যোগদান কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত দারিদ্র্য থামাতে পারেনি শুভর স্বপ্ন, পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৮.০৭ পিএম
  • ৫০৫ Time View
307

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অস্বচ্ছল মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এমপি।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল বাশার খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখের সঞ্চালনায় এতে শেখ সারহান নাসের তন্ময় এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬ শতাধিক মানুষের মধ্যে পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী  বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ মোজাম্মেল হক টুটুল, বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর হোসেন,পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএম ফোরকান আলী , সাংগঠনিক সম্পাদক বিএম তৌফিক ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গাজী নুরুল ইসলাম,সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম বদর প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION