মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা ২২ বছরে আস্থার প্রতীক বসুন্ধরা সিটি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন গোপালগঞ্জে ৫০০ টাকায় ইজিবাইক রেজিস্ট্রেশনের নির্দেশ এমপি বাবরের গোপালগঞ্জে ১২৮৮ দুর্গা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে। দেশজুড়ে ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় বখাটে যুবককে মারধর করে আহত

শেখ রাসেলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মোহামেডান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ১১.১৭ এএম
  • ৪৯৯ Time View
165

কালের খবরঃ

গত ২ বছরে ৫ ম্যাচে জয়ের দেখা না পেলেও ষষ্ঠ ম্যাচে গোপালগঞ্জে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মোহামেডান স্পোটিং ক্লাব।

মঙ্গলবার ( ২ এপ্রিল) বিকাল তিনটায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ রাসেলের মুখোমুখি হয় মোহামেডান। খেলা শুরুর বাঁশি বাঁজতেই মোহামেডান ও দর্শকদের স্তব্দ করে প্রথম মিনিটেই সেকাউ সিলা গোল করে শেখ রাসেলকে ১-০ গোলে এগিয়ে দেন। এরপর গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় মোহামেডান। তবে দুই দল বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে। এতে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান।

খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আরো আক্রমণের ধার বাড়ায় মোহামেডান। কিন্তু সহজ সুযোগ নষ্ট করায় গোল যেন সোনার হরিণ হয়ে ওঠে মোহামেডানের কাছে। তবে ৭১ মিনিটে এম. মুজাফফরভ গোল করলে ১-১ গোলে সমতায় ফেরে মোহামেডান। এরপর গোলের জন্য আরো আক্রমণ বাড়ায় দু’দল। সুযোগ নষ্টের মহরায় নির্ধারিত সময়ে সমতায় খেলা শেষ হবার পথে এগোচ্ছিল। তবে খেলার শেষ মূহুর্তের অতিরিক্ত সময় ৯০+১ মিনিটে ইকবাল গোল করে মোহামেডানকে ২-১ গোলে লিডে এনে দেন। ফলে ২-১ গোলে শেখ রাসেলকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত সেমি ফাইনালে মোহামেডান। এ জয়ের ফলে গত ২ বছরের ষষ্ঠ ম্যাচে এসে শেখ রাসেলের সাথে জয়ের দেখা পেলো সাদা-কালো জার্সিধারীরা।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION