মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা ২২ বছরে আস্থার প্রতীক বসুন্ধরা সিটি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন গোপালগঞ্জে ৫০০ টাকায় ইজিবাইক রেজিস্ট্রেশনের নির্দেশ এমপি বাবরের গোপালগঞ্জে ১২৮৮ দুর্গা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

রাস্তা পারাপারের সময় পিক-আপের ধাক্কায় নারী নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ৫.১৬ পিএম
  • ৪৯১ Time View
189

কালের খবরঃ

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় মর্জিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মার্চ) বেলা ১১ টায় ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মর্জিনা বেগম চন্দ্রদিঘলীয়া গ্রামের দাউদ মিনার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মোঃ আবুল হাশেম মজুমদার সাংবাদিকদের জানান,চন্দ্রদিঘলীয়া বাসস্টান্ড এলাকায় বেখেয়ালীভাবে রাস্তা পার হচ্ছিলেন মর্জিনা।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি পিক-আপ (ঢাকা মেট্রো- ন ২১-৪৭৪০) পথচারী মর্জিনাকে ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত হয় মর্জিনা। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনার পর ঘাতক পিকআপটি আটক করতে পারলেও চালক পালিয়েছে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION