মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গোবিপ্রবিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই – নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক দোকানির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন

তারেক জিয়ার নির্দেশে বাংলাদেশের জনগনের সাথে প্রতারনা করছেন মির্জা ফকরুলরা – এসএম কামাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৪.২৪ পিএম
  • ৫৮০ Time View
251

কালের খবরঃ

জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীমের এমন বক্তব্যের জবাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি বলেছেন, মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে বাংলাদেশের জনগনের সাথে প্রতারনা করছেন, তামশা করছেন। বড় তামাশার দল হচ্ছে বিএনপি, বড় দূর্নীতির দল হচ্ছে বিএনপি, স্বাধীনতা ও মুক্তিযুদ্বের বিরোধী দল হচ্ছে বিএনপি। সেই দলের মহাসচিব মির্জা ফকরুলের কোন কথা বলার শক্তি নেই। তারেক জিয়ার কন্ঠে কন্ঠ মিলিয়ে কথা বলে, মির্জা ফকরুল কখন কি কথা বলে এতে বাংলাদেশের মানুষ মনে করে তিনি জাতির সাথে তামাশা করেন।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংগঠনিক সম্পাদক আরো বলেন, আওয়ামী লীগ জনগনের দল। জনগনের প্রত্যাশা পূরনে শেখ হাসিনা জনগনের চোখের ভাষা বুঝে জনগনের কল্যাণে দিন-রাত পরিশ্রম করছেন। স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার, সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ করছে।

এর আগে সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারন সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION