বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

দোল পূর্ণিমা উপলক্ষে গোপালগঞ্জে মঙ্গল শোভাযাত্রা ও পূজা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ২.৫৯ পিএম
  • ৫০৫ Time View
94

কালের খবরঃ

শুভ দোল পূর্ণিমা ও শ্রীশ্রী চৈতন্য মহা প্রভূর আবির্ভাব তিথি ও গৌর পূর্ণিমা মহোৎসব উপলক্ষ্যে গোপালগঞ্জে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও ও পূজা অর্চনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ মার্চ) সকালে শহরের পাচুড়িয়া ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে শ্রীশ্রী চৈতন্য মহা প্রভূর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা মহোৎসব উপলক্ষ্যে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ শোভাযাত্রায় শত শত ভক্তবৃন্দ অংশ নেন। এ আগে শ্রীশ্রী রাধা কৃষ্ণের দোল পুর্ণিমা মহোৎসব উপলক্ষে শহরের বটতলা মন্দিরসহ জেলার বিভিন্ন মন্দিরে শ্রীশ্রী রাধা কৃষ্ণের পূজা আর্চনা অনুষ্ঠিত হয়। এরপর ভক্তরা আবির ও রং খেলায় মেতে ওঠেন।বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা রং নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। এরপর থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন দোল পূণির্মা হিসাবে পালন করে আসছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION