মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ ঘিরে জিয়া পরিবারের ঐতিহাসিক ধারাবাহিকতা মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ১ নকশা অনুমোদনে ওয়ানস্টপ সার্ভিস, প্রকল্পে অনিয়মে ব্যবস্থা কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে তিন ঘর পুড়ে ছাই, ৫ ছাগলের মৃত্যু কাশিয়ানী রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে- এস এম জিলানী টেস্ট টিউবওয়েল সফল হওয়ার আগেই পাইপলাইন স্থাপন, গোপালগঞ্জে পানি সরবরাহ প্রকল্প নিয়ে প্রশ্ন সহযোগিতা বাড়িয়ে নির্ভরতা কমানো, দেশের সামনে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ

আওয়ামী লীগ নেতার মরদেহে পুষ্পস্তবক অর্পন করলেন শেখ ফজলুল করিম সেলিম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৬.০০ পিএম
  • ৪৯৬ Time View
241

কালের খবরঃ

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রনজিৎ কুমার বাড়ৈ গামার মরোদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।

শনিবার ( ২৩ মার্চ) দুপুরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ ফজলুল করিম সেলিম এমপি। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম শাহাব উদ্দিন আজমের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম এম নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক এম.এ জুলকার রহমানের নেতৃত্বে জেলা আইনজীবী সমিতি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক  আবু সিদ্দিক শিকদারের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির ও সাধারণ সম্পাদক আলিমুজ্জামান বিটুর নেতৃত্বে পৌর আওয়ামী, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক এম,বি সাঈদ (বি মোল্লা) এর নেতৃত্বে জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্লার নেতৃত্বে জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং এফবিসিসিআই- এর সাবেক সভাপতি ফজলে ফাহিম, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফজলে নাঈম, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন,জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এসএম নজরুল ইসলাম প্রমূখ দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

এরপর  রনজিৎ কুমার গামার মরোদেহ নেয়া হয় গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ার উপজেলার রূপাহাটিতে। সেখানে বিকেলে তার নিজ বাড়িতে সমাহিত করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম শাহাব উদ্দিন আজম, প্রচার সম্পাদক এসএম নজরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (২২ মার্চ) শহরতলীর মান্দারতলা এলাকায় নিজের প্রতিষ্ঠিত নির্মানাধিন শেখ ফজলুল করিম সেলিম ল’ কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে একটি  মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন রনজিৎ কুমার গামা। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION