সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গোপালগঞ্জে শেষ হলো মাসব্যাপী ফুটবল ও এ্যাথলেটিক্স প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৬.১৬ পিএম
  • ৫২২ Time View
159

কালের খবরঃ

জেলা ক্রীড়া অফিস এর  আয়োজনে গোপালগঞ্জ জেলায় শেষ হলো অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ ও কাশিয়ানী উপজেলায় এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মশালা। জেলার ৫টি উপজেলা থেকে বাছাই করা ফুটবলারদের নিয়ে মাসব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অপরদিকে কাশিয়ানী উপজেলার বাছাই করা এ্যাথলেটদের নিয়ে শেষ হয় মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ। বৃহস্পতিবার (২১ মার্চ)শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  প্রশিক্ষণার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে সনদপত্র তুলে দেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ।

এসময় প্রশিক্ষনার্থী খেলোয়ারদের উদ্দেশ্যে তিনি বলেন, ধারাবাহিক খেলাধুলা ও প্রশিক্ষণের বিকল্প নেই। গোপালগঞ্জের খেলোয়াড়রা  তুলনামূলক ভালো সাফল্য করছে, যা ইতিবাচক এবং এই ধারাবাহিকতা রক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য আব্দুল মান্নান মানি।

তিনি বলেন,কাশিয়ানী উপজেলা সবসময়ই এ্যাথলেটিক্সের একটি ভালো জায়গা। যেখানে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে গোপালগঞ্জ জেলার মুখ উজ্জ্বল করছে। গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিসার  মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি। জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল উপকমিটির সদস্য সচিব নজরুল ইসলাম নান্টু।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION