রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক দোকানির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

রবিবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ৫.০৮ পিএম
  • ৫০৮ Time View
203

কালের খবরঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (১৭ মার্চ) টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। এদিন সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়  পৌছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা  বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে  পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন।

প্রথমে সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপতি মোঃ সাহাব উদ্দিন পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শ্রদ্ধা নিবেদন করবেন। এর আগে প্রধানমন্ত্রী সমাধি সৌধ কমপ্লেক্সে অবস্থান করে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে স্বাগত জানাবেন।

শিশু বিষয়ক মন্ত্রনালয় ও জেলা প্রশাসন  সূত্রে জানাগেছে, ১৭ মার্চ রবিবার কর্মসূচি অনুযায়ী, সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকবেন। এর পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা সেখানে ফাতেহা ও দোয়া পাঠ করবেন।

এসময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে একটি চৌকস দল ‘রাষ্ট্রীয় সম্মান’ প্রদান করবেন তাঁদের। সমাধি সৌধ প্রাঙ্গণে রক্ষিত দর্শনার্থী বইতেও স্বাক্ষর করবেন রাষ্ট্রের এই দুই প্রধান।

এরপর রাষ্ট্রপতি মোঃ সাহাবউদ্দিন ঢাকার উদ্দেশ্যে হ্যালিকপ্টার যোগে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা  টুঙ্গিপাড়ায় কিছু সময় অবস্থান করবেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টায় জাতির পিতার সমাধি সৌধ প্রাঙ্গণে মাহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় আয়োজিত শিশু সমাবেশে যোগদান করে প্রধান অতিথির ভাষণ দিবেন। সেখানে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন । পরে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় আংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান, অস্বচ্ছল,মেধাবী শিশু শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে অনুষ্ঠানস্থলে তিনদিন ব্যাপী বইমেলা ও সুবিধাবঞ্চিত মিশুদের আকাঁ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION