শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ!ময়নাতন্তের জন্য লাশ মর্গে ৪০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোবিপ্রবিতে ২দিন ব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু রংপুরে শিক্ষক গণপতিসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে বাড়ছে নদীভাঙন, ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয়!জিওব্যাগে প্রতিরক্ষার চেষ্টা কাশিয়ানীতে নকল বিড়ি তৈরি ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোপালগঞ্জের দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

ইলেকট্রিক শর্ট দিয়ে মাছ ধরার অপরাধে ৮ মৎস্য শিকারী শ্রীঘরে

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪, ১১.৫৭ এএম
  • ৬২৬ Time View
371

কালরে খবরঃ

গোপালগঞ্জে ইলেকট্রিক শর্ট দিয়ে বিশেষ কায়দায় মাছ ধরার অপরাধে ৮ ব্যক্তিকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রম্যমান আদালত। সদর উপজেলার নিজড়া এলাকার বসারতের খালে মাছ ধরার সময় এদের আটক করা হয়।  রবিবার (১০ র্মাচ)রাতে গোপান সংবাদের ভিত্তিত্বে এদের আটক করে। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

সাজা প্রাপ্তরা হলোঃ গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের আহাদ আলী খানের ছেলে লিংকন খান (৩২),হান্নু মোল্লার ছেলে হাবিল মোল্লা (২৭), সিদ্দিক মোল্লার ছেলে রবিউল মোল্লা (২৮), শ্মশান বিশ্বাসের ছেলে সুভাস বিশ্বাস (৩২),রাউতখামার গ্রামের বিমল ভৌমিকের ছেলে চন্দন ভৌমিক (৩৩),মানিকহার গ্রামের শান্তি হাজরার ছেলে তারক হাজরা (৫০),কাশিয়ানী উপজেলার বিদ্ব্যেধর গ্রামের জামাল জমাদ্দারের ছেলে নূর জমাদ্দার (৩৫) এবং অপর ভাই রানা জমাদ্দার (২৮)। এদের মধ্যে প্রথম ৭জনকে ১৫ দিন করে এবং শেষ জনকে ১ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মোহসীন উদ্দিন জানান, গোপালগঞ্জের বিভিন্ন খাল, বিল,বাওড়ে ও জলাশয়ে বিদ্যুতের শর্ট দিয়ে বিশেষ কায়দায় ছোট-বড় মাছ শিকার করে এলাকার মৎস্য সম্পদ ধ্বংস করে আসছে একদল অসাধু মৎস্য শিকারী। গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নিজড়া এলাকায় বসারতের খলে মাছ শিকারের সময় ৮জন মৎস্য শিকারীকে আটক করে দন্ডবিধির ১৮৮ ধারায় ৭জনকে ১৫ দিন এবং একজনকে ১০দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। সোমবার (১১ র্মাচ) সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চীনের প্রযুক্তি ব্যবহার করে জেলার বিভিন্ন বিল বাওড়ে পানির মধ্যে ইলেকট্রিক শর্ট দিয়ে পানিকে বিদ্যুতায়িত করে এক শ্রেনীর মৎস্য শিকারীরা মাছ শিকার করে আসছিল। এতে একটা নির্দিষ্ট এলাকার পানি বিদ্যুতায়িত হয়ে ওই এলাকার মাছসহ জলজ প্রাণী  কিছু সময়ের জন্য অচেতন হয়ে পানিতে ভেসে ওঠে। তখন শিকারীরা ওইসব মাছ নেটজাল পেতে ধরে ফেলে। এতে বড় মাছের পাশাপাশি ছোট মাছ মরে ভেসে ওঠে। এ ভাবে এলাকার নদী ও খাল বিলের মাছ ধ্বংস হয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION