বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

বঙ্গবন্ধুর সমাধিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সহ ৪ জনের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৫.৫০ পিএম
  • ৩৪১ Time View
70

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুহিবুজ্জামান, যুগ্ম সচিব মোসাঃ ফেরদৌসী বেগম, উপসচিব দীপক কুমার রায়, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজির লিটন শ্রদ্ধা জানিয়েছেন।রবিবার (১০ মার্চ) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে  পুষ্পস্তবক অর্পণ করে  শ্রদ্ধা নিবেদন করেন।পরে পবিত্র ফাতেহাপাঠ করে ওই ৪ কর্মকর্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্য ও ৭১ এ মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।শ্রদ্ধা নিবেদন শেষে ওই ৪ কর্মকর্তা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে তারা পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এছাড়া ওই ৪ কর্মকর্তা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত স্থান সমূহ পরিদর্শণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION