বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার শুধু ট্রেন নয়, গোপালগঞ্জের জন্য যা যা দরকার আমরা তাই করব। একই মঞ্চে তিন এমপি গোপালগঞ্জে মাধ্যমিকের ফলাফলে সেরা শহরের তিন বিদ্যালয় গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

২০৩০ এর মধ্যে তিন কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা -শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪, ১.০৩ পিএম
  • ৪২৭ Time View
150

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

দেশের বেকারত্ব দূরীকরণ নিয়ে নবনিযুক্ত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, ২০৩০ সালের মধ্যে তিন কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে আমাদের। প্রথম দিনই নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন কর্মবিরতি আহবান করেছিল। তাদের সাথে বৈঠক করে এ কর্মবিরতি প্রত্যাহার করতে সক্ষম হয়েছি। মনে করেন প্রথম দিনই এটা আমরা সফলতা। সততা দিয়ে আমরা মন্ত্রণালয়ের উচ্চ সফলতার জন্য কাজ করবো।মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ বিশাল একটি জনগোষ্ঠির দেশ। আমরা চেষ্টা করছি বেকার জনশক্তিকে প্রশিক্ষিত করে বিদেশে পাঠানোর। যারা অশিক্ষিত, বেকার তারা না বুঝে দালালদের মাধ্যমে বিদেশে যাচ্ছে। এটি বন্ধ করার জন্য আইনশৃংখলা বাহিনী রয়েছে। আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছি।এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION