মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা ২২ বছরে আস্থার প্রতীক বসুন্ধরা সিটি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন গোপালগঞ্জে ৫০০ টাকায় ইজিবাইক রেজিস্ট্রেশনের নির্দেশ এমপি বাবরের গোপালগঞ্জে ১২৮৮ দুর্গা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

মুকসুদপুরে বাবার মৃতদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিল ছেলে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৯.১৫ পিএম
  • ৪৪৪ Time View
168

মুকসুদপুর প্রতিনিধিঃ

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) ছিল এসএসসির ধর্ম পরীক্ষা। পরীক্ষার আগে স্ট্রোক করে মৃত্যু বরণ করে শিক্ষার্থী নাইম হোসেন হৃদয়ের বাবা। বাবার মৃত দেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে যায় ছেলে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের মুকসুদপুরের বাঁশবাড়িয়া ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামে।

মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারী)  সরকারি মুকসুদপুর কলেজ কেন্দ্রে ধর্ম পরীক্ষা দেয় এই শিক্ষার্থী। সে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে৷

পরীক্ষার্থী নাইম হোসেন হ্নদয় সাংবাদিকদের বলেন, তার বাবার ইচ্ছা ছিলো ছেলে লেখাপড়া শিখে বিসিএস ক্যাডার হবে।  কিন্তু আমার বাবার স্বপ্ন আর পূরণ হলো না। আমার বাবা দেখে যেতে পারলেন না আমার ভবিষ্যত। তার আগেই পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি।

শিক্ষার্থী নাইমের চাচা বাবুল মোল্যা জানান, আমার ভাই মনিরুজ্জামান মোল্যা সোমবার (২৬ ফেব্রুয়ারী) রাতে স্ট্রোক করে মারা গেছেন। ভাতিজার পরীক্ষা শেষ হলে তাকে দাফন করা হবে।

কেন্দ্র সচিব অচিন্ত কুমার বিশ্বাস জানান, শিক্ষার্থী  নাইম হোসেন হৃদয় মোল্যার বাবা ইন্তেকাল করেছেন৷এমন সংবাদ জানার পর তাকে আমরা তাকে আলাদা পরীক্ষা দেয়ার ব্যাবস্থা করি। কিন্তু সে বলে, সবার সাথে বসেই পরীক্ষা দেবে। পরে সে সবার মাঝে বসে পরীক্ষা দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION