শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণদের মাঠমুখী করতে বসুন্ধরার উদ্যোগ, আসছে ইউনিভার্সিটি কাপ আবাসন খাতের সংকটে চাপে ২৫০টির বেশি সহযোগী শিল্প পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে-সেলিমুজ্জামান এমপি কাশিয়ানীতে ৩০ বোতল মাদকসহ একজন আটক মানুষের জীবন ও সম্পদের মর্যাদা রক্ষায় ইসলামের নির্দেশ ব্যবসা যেন নামাজ ও ইবাদতের পথে বাধা না হয় প্রণোদনা ঋণে খেলাপিমুক্ত হতে ২ শতাংশ নগদ জমার শর্ত বাতিল চান ব্যবসায়ীরা শুধু প্রযুক্তি নয়, প্রাকৃতিক আলো-বাতাসেই স্মার্ট আবাসন ভবনের অকুপেন্সি সার্টিফিকেটে আসছে নতুন ব্যবস্থা: গৃহায়ন মন্ত্রী গোবিপ্রবির গেটের ভিতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণ

টুঙ্গিপাড়ায় মদিনাতুল উলুম ক‌ওমি মাদ্রাসায় খতমে বোখারি ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪, ৬.৩০ পিএম
  • ৬১৯ Time View
439

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মদিনাতুল উলুম মহিলা ক‌ওমী মাদ্রাসা ও এতিমখানায় খতমে বোখারি এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জানুয়ারি) বেলা ১২ টায় মাদ্রাসার মূল ভবনে ১৪৪৫ হিজরী শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (মাস্টার্স) সম্পূর্ণকৃত ছাত্র-ছাত্রীদের খতমে বোখারির শেষ দরস (সবক) প্রদান করেন কওমি শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষা সচিব ও মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম আলহাজ্ব হযরত মাওলানা শামসুল হক।

খতমে বোখারি অনুষ্ঠানে মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার নায়েবে মোহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম ও মাও ইমদাদুল হকের সঞ্চালনায় গ‌ওহরডাঙ্গা মাদ্রাসার সিনিয়র মোহাদ্দেস হযরত মাওলানা হাসমতুল্লাহ, বড়গুনী মাদ্রাসার শায়খূল হাদিস হযরত মাওলানা সিরাজুল হক সহ আরো অনেকে বক্তব্য রাখেন।এসময় উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ অত্র মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।খতমে বোখারি অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিদায়ী শিক্ষার্থীদের কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION