বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনও উদ্ধার হয়নি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ কাশিয়ানীতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের সমাপনী কর্মশালা গোপালগঞ্জে বিশ্ব রক্তদাতা দিবসে আলোচনা সভা ও রক্তদাতাদের সম্মামনা প্রদান

বঙ্গবন্ধুর সমাধিতে ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ৫.৩১ পিএম
  • ৩৮২ Time View
127

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের ৬২ টি সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ৫ম বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা  মোঃ আলাউদ্দিন মিয়ার নেতৃত্বে  শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা জানান।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে তারা বঙ্গবন্ধু, ১৫ই আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক ও সদস্য সচিব বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব খন্দকার নজরুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মোঃ মশিউর রহমান সহ ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের ৬২ টি সংগঠনের সহ¯্রাধিক নেতা- কর্মী উপস্থিত ছিলেন।

পরে বাদ জোহর টুঙ্গিপাড়া সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION