শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৪ ঘণ্টা প্রসূতি সেবার শুভ উদ্বোধন গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন গোপালগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত আইসিসিবিতে শুরু আসবাবশিল্পের পাঁচ দিনের আয়োজন মাদক পরীক্ষা ছাড়াই ৮৫ জনের কারাদণ্ড, প্রশ্নের মুখে আইনের শাসন রানওয়েতে নজরদারির ঘাটতি, শাহজালালে দুর্ঘটনার শঙ্কা গোপালগঞ্জে সুকতাইল ইউনিয়নের নেতৃত্বে পাঁচ শতাধিক মানুষের বিএনপিতে যোগদান কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মুকসুদপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ৬.৪৪ পিএম
  • ৫১৯ Time View
320

মুকসুদপুর প্রতি‌নি‌ধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ৯ বছরের শিশু নন্দিনী বিশ্বাসকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা মামলার আসামি কৃষ্ণ বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোর রাতে মুকসুদপুর থানার এস আই খায়রুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে, উপজেলার জলিরপাড় থেকে তাকে গ্রেপ্তার করে। পরে (শুক্রবার)গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে নন্দিনী বিশ্বাস নামে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। পরবর্তীতে শিশুর পিতা বিজন বিশ্বাস বাদী হয়ে কৃষ্ণ বরকে আসামী করে থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পরে অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরে সে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাকে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য ২১ জানুয়ারী রবিবার বেলা ১১টার সময়  ভাবড়াশুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে ৯ বছরের শিশু নন্দিনী বিশ্বাসকে ধর্ষণের পরে নির্মমভাবে হত্যা করে কৃষ্ণ বর ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION