শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি পড়াশোনার পাশাপাশি আয়, নতুন স্বপ্ন চামমুম-লাইজুদের গাড়ি কেনাবেচার পাশাপাশি মিলবে ফাইন্যান্সিং সুবিধা এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব?

মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ২.০৬ পিএম
  • ৪৩৫ Time View
134

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়েছে।এতে প্রায় ২২লাখ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা জানিয়েছেন। রবিবার (২২ জানুয়ারি)রাত ২টার দিকে মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী ওলিউর রহমান ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী নিরাঞ্জন মল্লিক সূত্রে জানাগেছে, রবিবার রাত ২টার দিকে মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা বাজারের ওষুধ ব্যবসায়ী এনায়েত হোসেনের দোকানে বিদ্যুতের সর্ট সার্কিট হয়ে আগুন লাগে। পরে অপর ওষুধ ব্যবসায়ী নিরাঞ্জন মল্লিকের দোকান, লাবু মোল্লার মুদী দোকান ও স্বপন সরকারের সেলুনের দোকানে আগুন লাগে। পরে এলাকাবাসী ও মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে দোকান ৪টি পুড়ে ভষ্মিভূত হয়।

এ ব্যাপারে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গভীর রাতে দোকানগুলোতে আগুন লেগে পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION