বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব? রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস গ্রাহকের আস্থা ফেরাতে সেপ্টেম্বরেই মডেল শাখা প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়ন ও উ ৎপাদনের রাজনীতি করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মুকসুদপুরে প্রতিপক্ষের হাতুড়ি পেটায় চিকিৎসাধীন আহত কৃষকের মৃ্ত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৯.১২ পিএম
  • ৫৩৬ Time View
172

কালের খবরঃ

গোপালগঞ্জে প্রতিপক্ষের হাতুড়ি ও লাঠি পেটায় আহত কৃষক মোহসিন শেখ(৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শনিবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি মারা যান।নিহত ব্যক্তি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা গ্রামের মোতালেব শেখের ছেলে।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার(১৮ জানুযারি)বিকেলে মুকসুদপুর উপজেলার মোচনা গ্রামে জমিতে কৃষাণ দেয়া নিয়ে মোহসিন শেখ ও তার ভাইদের সাথে প্রতিবেশী দেলোয়ার চোকদার ও তার লোকজনের সাথে কথাকাটাকাটি ও হতাহাতির ঘটনা ঘটে।পরের দিন শুক্রবার ( ১৯ জানুয়ারি) বিকেলে মোচনা হাটে যাওয়ার সময় দেলোয়ার চোকদার সহ ১০/১১ জন মোহসিন শেখ সহ তার সাথে থাকা ৪ জনকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পানিতে ফেলে দেয়।পরে খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করে।

 

এ ব্যাপারে পরিবার থেকে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।আজ শনিবার বিকেলে মোহসিন শেখের অবস্থার অবনতি হলে তাকে মুকসুদপুর হাসপাতালে থেকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এ ব্যাপারে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মুহা. আশরাফুল আলম জানিয়েছেন, এলাকার পুলিশ মোতায়েন করা হয়েছেন। এলাকার পরিবেশ শান্ত আছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION