শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে আটাবোঝাই ট্রাক বসতঘরে উল্টে পড়ায়, ঘুমন্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে ভেন্যুতে শেখ জামালকে ৩-০ গোলে হারিয়েছে বসুন্ধরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ৬.২৪ পিএম
  • ৪৮৯ Time View
173

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জে ভেন্যুতে হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টনের জোড়া গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকাল পৌনে তিনটায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামালের মুখোমুখি হয় বসুন্ধরা। খেলা শুরুতেই বসুন্ধরা আক্রমণাত্মক খেলা শুরু করলেও রক্ষণাত্মক শুরু করে শেখ জামাল। একের পর এক আক্রমণ করলেও বসুন্ধরার সামনে প্রাচীর হয়ে দাঁড়ায় শেখ জামালের গোলরক্ষক মাহফুজ হোসেন প্রিতম। সুযোগ নষ্টের মহড়া দিয়ে গোল শূন্য নিয়ে বিরতিতে যায় বসুন্ধরা।

খেলার দ্বিতীয়ার্ধে দু’দলই খেলা শুরু করে আক্রমণাত্মক। খেলা ৭৮ মিনিট পযর্ন্ত গোলের সহজ সুযোগ নষ্ট করে দর্শকদের হতাশ করে দু’দল। তবে খেলার ৭৯ মিনিটে গোল করে বসুন্ধরাকে এগিয়ে দেন ডরিয়েল্টন। পিছেয়ে পড়ে শেখ জামাল আক্রমণের ধার বাড়ালে উল্টো ৯০ মিনিটে ডরিয়েল্টন নিজের দ্বিতীয় গোল করে ২-০ গোলে বসুন্ধরাকে এগিয়ে দেন। আর খেলার বাঁশি বাজার শেষ মুহূর্তে ফ্রি কিক থেকে গোল করে শেখ জামালের কফিনে শেষ পেরেক ঠুকিয়ে দেন রবিনহো। ফলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

এ খেলা শেষে ৪ ম্যাচে ৪ জয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে ১ নাম্বার স্থান মজবুত করলো বসুন্ধরা আর সমান খেলায় ১ জয় আর ৩ পরাজয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নাম্বরে শেখ জামাল।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION