রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে ডিবির অভিযান, ম্যানেজার আটক দোকানির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

গোপালগঞ্জেও চলছে পেট্রোল সংকট

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২, ১১.৫৩ এএম
  • ৬৮৪ Time View
231

কালের খবরঃ

দেশের বিভিন্ন স্থানের মতো গোপালগঞ্জেও দেখা দিয়েছে পেট্রোল সংকট। জেলার ফিলিং স্টেশনগুলোতে  পেট্রোলের সংকট দেখা দেয়ায় বিপাকে পড়েছেন যানবাহন মালিকরা। ঈদের পর থেকে গত কয়েক দিন ধরে জেলার বেশীর ভাগ ফিলিং স্টেশনে পেট্রোল সল্পতা দেখা দেয়।যা এখনও চলমান রয়েছে। এতে চরম ভোগান্তীতে পড়েছেন যানবাহন মালিক ও চালকরা। হঠাৎ করে পাম্পে পেট্রোল সংকট দেখা দেয়ায় বাধ্য হয়ে  অকটেন ব্যবহার করছেন তারা । এতে খরচ বেশী হচ্ছে বলে ।

গোপালগঞ্জ  জেলা সদরের নিগি, হাজেরা, মিতা, দোলা, গোপালগঞ্জ  ফিলিং স্টেশনসহ বেশ কয়েকটি পাম্প ঘুরে দেখা গেছে সেখানে মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে অনেকেই পেট্রোল কিনতে এসেছেন। কিন্তু এসব ফিলিং স্টেশন থেকে ক্রেতাদের বলা হচ্ছে পাম্পে কোন পেট্রোল  নেই।নিলে অকটেন নিতে পারেন। বাধ্য হয়ে তারা অকটেন কিনে ফিরছেন।

নিগি ফিলিং  স্টেশনের ম্যানেজার আলী আহমেদ ফরাজী জানিয়েছেন, বিগত ৪/৫দিন আগে থেকে আমাদের পাম্পে পেট্রোল শেষ হয়েছে। খুলনার যমুনা ডিপো থেকে পেট্রোলে আনি। সেখানে কোন সরবরাহ নেই। এই কারনে আমাদের দিতে পারছে না। কবে নাগাত পাবো তাও নিশ্চিত না।

তবে নাম প্রকাশ না করার সর্তে বেশ কয়েকজন পেট্রোল পাম্প পরিচালনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ  জানিয়েছেন, ডিপো থেকে পেট্রোল সরবরাহ বন্ধ থাকায় এই সংকটের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION