বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে মামলা। আসামী ৪৫৩ জন গোবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স বর্জ্যমুক্ত বিশ্ব গড়তে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জুবাইদার ক্রয়ক্ষমতা কমায় স্থবির আবাসন বাজার নভেম্বরে ১১ চালান অনিশ্চিত, জ্বালানি কেনায় বাড়তি ব্যয়ের অভিযোগ তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ রামপালের কয়লা চুক্তির দৌড়ে বাঁশখালীর সরবরাহকারী লিয়ানেক্স গোপালগঞ্জের নিরীহ জনগণ যাতে হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখা হবে- এস পি মোঃ হাবীবুল্লাহ গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২ সুপার পেট্রোকেমিক্যাল রিফাইনারি: অনুমোদন ছাড়াই নির্মাণ, এখন বৈধতার চেষ্টা

কাশিয়ানীতে উৎসব মুখর পরিবেশে বই বিতরন

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪, ৬.৪৮ পিএম
  • ৪৯৭ Time View
212

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে উৎসব মূখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান। শিক্ষা বর্ষ শুরুর প্রথম দিন সোমবার (১ জানুয়ারী) উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক ভাবে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

জানাগেছে, কাশিয়ানী উপজেলার ১৭১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫০ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় সোববার আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

বই বিতরনের কার্যক্রমের শুভ উদ্বোধনের অংশ হিসাবে পিংঙ্গলিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় আনুষ্ঠানিক ভাবে বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেদুজ্জামান। কাশিয়ানী প্রেসক্লাবের সভাপতি ও পিংঙ্গলিয়া মাদ্রাসার সভাপতি মুন্সী ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,

মাধ্যমিক শিক্ষা অফিসার মাহ্ফুজা বেগম, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাস, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ, অধ্যক্ষ মাওলানা মোঃ মুজিবুর রহমান,সহকারি অধ্যাপক মো. সুলতানুল আলম খান সাংবাদিক মোঃ শহিদুল আলম মুন্না প্রমূখ।এছাড়া সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ে,রামদিয়া রামদিয়া এসকে বিদ্যাপীঠসহ বিভিন্ন শিক্টষা প্রতিষ্ঠানে পর্যাক্রমে উপজেলা নির্বাহী অফিসার বই বিতরন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION