সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে- এস এম জিলানী টেস্ট টিউবওয়েল সফল হওয়ার আগেই পাইপলাইন স্থাপন, গোপালগঞ্জে পানি সরবরাহ প্রকল্প নিয়ে প্রশ্ন সহযোগিতা বাড়িয়ে নির্ভরতা কমানো, দেশের সামনে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ কাশিয়ানীতে বাসের ধাক্কায় নসিমনচালক নিহত অপচয় কমিয়ে বিশ্বদরবারে নতুন বাংলাদেশ কাশিয়ানীতে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২ পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? আন্তর্জাতিক ফাইটারদের চ্যালেঞ্জ, জেডএফসি-২-তে উজ্জ্বল বাংলাদেশ ZFC 2: প্রেস ব্রিফিংয়েই ‘ফেস-অফ’, কাল রিংয়ে চূড়ান্ত লড়াই

ক্যাম্প ও আইনশৃঙ্খলাবাহিনীকে উড়িয়ে দিতে বানাতো বোমা!

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৪.৩৫ পিএম
  • ৬৪২ Time View
311

কক্সবাজার  প্রতিনিধিঃ

রোহিঙ্গা পরিচয় গোপন রেখে রহমান উল্লাহ যোগদেন মাদ্রাসার শিক্ষক হিসেবে। নিজেকে কখনও অনলাইনে পন্য বিক্রেতা, আবার অনেক সময় পরিচয় দিতেন মাওলানা হিসেবে। রহমত উল্লাহর দুই সহযোগীকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাবের দাবি, দুই সহযোগী মনজুর আলম এবং নূরুল ইসলাম, আরসা লজিস্টিক কমান্ডার রহমান উল্লাহ নির্দেশ মেনে বিস্ফোরক ও বোমা সহ সরঞ্জাম কাম্পে পৌঁছে দিতো।

রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান র‌্যাব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।  তিনি জানান, ক্যাম্পে বড় ধরনের নাশকতা এবং আইনশৃংখলা বাহিনীর উপর হামলা করাই ছিল আরসার এই কমান্ডারের পরিকল্পনা। র‌্যাব রহমত উল্লাহর ভাড়া করা বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম, হাত বোমা, মাইন, ইলেকট্রিক সার্কিট, সেনাবাহিনীর পোশাক ওয়াকিটকিসহ আরো বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে।

এদিকে ভোর থেকে র‌্যাব আদর্শগ্রামে আরসার লজিস্টিক কমান্ডারের আস্তানা ঘিরে রাখে। মূলত আর্দশগ্রাম এলাকায় একটি ভাড়া বাসায় রহমত উল্লাহ আস্তানা গেড়ে রেখেছিলো বলে দাবি র‌্যাবের। এলাকাবাসী জানান, পরিচয় গোপন রেখে রহমত উল্লাহ আদর্শ গ্রাম এলাকায় বসবাস করতো।

উল্লেখ্য এ পর্যন্ত রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসার বিভিন্ন পর্যায়ের ৮৩ জন নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION