বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উদ্যোক্তা সৃষ্টির নতুন সম্ভাবনা, দক্ষতা উন্নয়নে বার্ডোর আর্ন প্রকল্প ২১ স্টলে প্রাণিসম্পদের বৈচিত্র্যময় প্রদর্শনী, নজর কাড়ল ১৪ মণ ওজনের বিশাল ষাঁড় রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর

গোপালগঞ্জ-০১ আসনে নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৪.৩৯ পিএম
  • ৫৫৫ Time View
180

কালের খবরঃ

গোপালগঞ্জ-০১(মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) আসনে নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুকসুদপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বুববার (২৭ ডিসেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা বাজারে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান টুটুলের সাথে কথা হলে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থককের সাথে নয়। রাস্তা দিয়ে চলার পথে গাড়ি ও মোটরসাইকেল ক্রচিং নিয়ে তর্কাতর্কিতে এ ঘটনা ঘটে।

হামলায় স্বতন্ত্র প্রার্থীর তিনজন সমর্থক আহত হয়েছেন। তাঁরা হলেন-উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা গ্রামের নুর আলম শেখ, তার ভাগনে মুহিদ ও ভাতিজা রাব্বি শেখ। তাঁদের মধ্যে নুর আলমকে হাতুড়ি পেটা করা হয়েছে বলে অভিযোগ নুর আলমের। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন সে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল আলম বলেন, বুধবার মারপিটের ঘটনায় নুর আলম শেখ বাদি হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। আসামী পলাতক থাকার কারনে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের অভিযান অব্যহত রেখেছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION