বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক বয়ান, বিতর্কিত ঘটনা ও জামায়াতের অবস্থান সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

একাত্তরের প্রেতাত্মারা নির্বাচন বানচাল করতে সক্রিয়- নাজমা আক্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১১.৪১ এএম
  • ৫৪৪ Time View
309

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

১৯৭১ ও ১৯৭৫ সালে বাংলাদেশ ধ্বংসের প্রেতাত্মারা আজও নির্বাচন বানচাল করতে সক্রিয় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে টুঙ্গিপাড়া উপজেলার দক্ষিণ বর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় নেতাকর্মীদের সাথে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন তিনি।নাজমা বলেন, ১৯৭১ ও ১৯৭৫ সালে বাংলাদেশ ধ্বংসের প্রেতাত্মারা আজও নির্বাচন বানচাল করতে সক্রিয়। আমরা ষড়যন্ত্র কারীদেরকে উপেক্ষা করে দেশ বাঁচাতে ও দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে জনগণ শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ্ ।

তিনি আরও বলেন, কোন অপশক্তি শেখ হাসিনাকে পরাজিত করতে পারবে না। স্বাধীনতা বিরোধীরা দেশের ক্ষতি করতে যতই চেষ্টা করুক না কেন আওয়ামী লীগ তাতে ভয় পায়না। কারন দেশের জনগণ আওয়ামী লীগের সাথে রয়েছেন।নির্বাচনী আলোচনা সভায় বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদশার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি সোফিদা আক্তার জোনাকি, বর্নি ইউপি চেয়ারম্যান মিলিয়া আমিনুল, আওয়ামী লীগ নেতা সাজিদুর রহমান মন্টু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দুলালী রানী মন্ডল, সাধারণ সম্পাদক কুলসুম খানম, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সজল মাহমুদ প্রমূখ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION