বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

কাশিয়ানীর জয়নগরে পূবালী ব্যাংকের ১৮৭ তম উপ শাখার উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৫.৪৩ পিএম
  • ৫৪২ Time View
267

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারে  পূবালী ব্যাংক পিএলসি’র ১৮৭ তম উপ শাখা  উদ্বোধন করা হয়েছে।

রবিবার(২৪ ডিসেম্বর) দুপুরে  জয়নগর বাজারে প্রধান অতিথি ব্যাংকের  উপ মহা ব্যবস্থাপক ও  ফরিদপুর অঞ্চল  প্রধান  মোহাম্মদ  হাফিজুর রহমান সরদার এ উপ শাখার উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জয়নগন ইয়ার আলী খান কলেজের অধ্যক্ষ ড. প্রনব কুমার রায়।ব্যাংকের কাশিয়ানী শাখা ব্যবস্থাপক শেখ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  কাশিয়ানী থানার ওসি (তদন্ত ) মোঃ খোরশেদ আলম, ব্যবসায়ী  বদিউজ্জামান খান বাদশা, তরুণ উদ্যোক্তা   মোঃ গিয়াস উদ্দিন, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুন শেখ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে  মোহাম্মদ  হাফিজুর রহমান সরদার বলেন, অত্যাধুনিক সব প্রযুক্তি নিয়ে কল্যাণমুখী স্কীমের মাধ্যমে গ্রহকদের সর্বোত্তম সেবা দিতে আমরা  গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারে ব্যাংকের ১৮৭ তম উপ শাখার উদ্বোধন করেছি। এখান থেকে গ্রহকরা সর্বাত্মক সেবা পাবেন। সেভাবেই এখানে সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। ব্যাংক কর্মীরা হাঁসিমুখে গ্রাহকদের  সেবা দেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION