বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ, ব্যাটে-বলে দীনেশ ত্রিবেদী আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৫ রানে উড়িয়ে দিল বাংলাদেশ গোপালগঞ্জে আট প্লাটুন আনসার মোতায়েন! মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না বাহিনী। রাজউকের অনুমোদন ছাড়াই পূর্বাচলে প্লট বিক্রি, ব্যবস্থা চায় বিএলডিএ জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন সেভেন-আপে ক্ষতিকর উপাদানের অভিযোগ, আদালতে হাজির হননি সিমিন রহমান গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক পরিবেশ, নতুন করে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন ইংল্যান্ডের প্রতিনিধিদলের প্রশংসায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা সরকারি হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসক অনুপস্থিত, কমিশন বাণিজ্যে বছরে ১,৮৬১ কোটি টাকা সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান

ঘন কুয়াশার চাদরে ঢাকা গোপালগঞ্জ। শ্রমজীবীদের দুর্দশা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১২.০০ পিএম
  • ৫৮১ Time View
347

কালের খবরঃ

ঘন কুয়াশার চাদরে  ঢাকা পড়েছে গোপালগঞ্জ । শনিবার ও রবিবার (২৩/২৪ ডিসেম্বর) সকালে ঘন কুয়াশার কারণে একটু দূরের বস্তুও দৃশ্যমান বোঝা যায়নি।এছাড়া কাজে বের হওয়া শ্রমজীবী লোকজনকে শীত নিবারণে গরম কাপড়ের পাশাপাশি মাথায় মাফলার, চাদর ও হুডি ব্যবহার করতে দেখা যায়। আবার শীতলবাতাস থেকে রক্ষা পেতে অনেকে মুখেও চাঁদর ও মাস্ক ব্যবহার করছেন। অনেককে আবার রাস্তার পাশে কগজদিয়ে আগুন জ্বালিয়ে শূক নিবারন করতে দেখা গেছে।

এদিকে, কুয়াশার কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সড়ক-মহাসড়কগুলোতে দিনে দুপুরেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়। জমি শুকিয়া যাওয়ার কারনে ঠান্ডা ও কুয়াশার উপেক্ষা করে কিছু কৃষককে জমিতে কাজ করতে দেখা গেলেও অধিকাংশ কৃষক জমিতে নামতে পরছে না।কৃষি বিভাগ বলছে ঘনকুয়াশা এভাবে স্থায়ী হলে বোরো বীজতলা ও শাকসবজির উপর প্রভাব পড়বে।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসার আবু সুফিয়ান  জানিয়েছেন, চলতি শীত মৌসুমের মধ্যে গোপালগঞ্জে গতকাল শনিবার ও রবিবার সবচেয়ে বেশি কুয়াশা পড়ছে এবং তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রী সেলসিয়াস।  এটি আগামীকাল সোমবার পর্যন্ত স্থায়ী হওয়ার কথা।  তবে দুপুর ১২/১টার দিকে সূর্য দৃশ্যমান হবে এবং কুয়াশা কেটে যাবে। আর সূর্য না ওঠার কারনে জেলার তাপমাত্রা একটু কম হবে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION