মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র্যালি বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা দরিদ্র মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের

বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আকরামের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ২.২২ পিএম
  • ৬০১ Time View
295

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা ৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সতন্ত্র প্রার্থী ও ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন।শুক্রবার দুপুরে তিনি কর্মী সমর্থকদের নিয়ে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এসময় ফুলতলা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়া হাসান তুহিন, দামুদর ইউপি চেয়ারম্যান শিবলু ভূঁইয়া, আটরা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খুলনা ৫ আসনের এমপি পদে নির্বাচন করতে ফুলতলা উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শেখ আকরাম হোসেন। দলীয় মনোনয়ন না পেয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। পরে তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। পরে সুপ্রিম কোর্টের রায়ে প্রার্থীতা ফিরে পান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION