সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জে জনজীবন স্বভাবিক হতে শুরু করেছে মিডিয়া অঙ্গনে ফুটবলের উত্তাপ, ১ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে এবিজি মিডিয়া কাপ ফাইনাল না খেলেই চ্যাম্পিয়ন পাকিস্তান, আনভীর স্টেডিয়ামে রানার্সআপ ভারত আবাসন শিল্পের সংকট কাটাতে দীর্ঘমেয়াদি নীতি চান উদ্যোক্তারা জন্মদিনে তারেক রহমান: অতীতের সংগ্রাম, বর্তমানের দায়িত্ব ও ভবিষ্যতের বাংলাদেশের প্রত্যাশা

বঙ্গবন্ধুর সমাধিতে মালয়েশিয়া আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৪.৪৭ পিএম
  • ৬৫৪ Time View
615

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম আর জামিল হোসাইন।শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা বারোটায় তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এসময় তার স্ত্রী শেখ সারমিন রিমা সহ প্রমূখ উপস্থিত ছিলেন।জানা যায়, বাগেরহাট ৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন জামিল হোসাইন। নৌকা না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলে সেটা বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আবেদন করে প্রার্থীতা ফিরে পান তিনি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐ আসনে জনগন তাকেই বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে আশাবাদী তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION