শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার সাপ্তাহিক আয়োজন শুরু গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিদ্যুৎ সংকট: দায়, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা পাকিস্তানের সন্ত্রাসবাদ: সমস্যার চেয়ে বড় হয়ে উঠছে দায় চাপানোর রাজনীতি জ্বালানি সংকটে থমকে আছে বিদ্যুৎ উৎপাদন জ্বালানির জ্বালায় বেসামাল বাংলাদেশ, বাড়ছে রাষ্ট্রের আর্থিক চাপ আপিল বিভাগে উত্তপ্ত পরিস্থিতি, এজলাস ছাড়লেন পাঁচ বিচারক ঋণের অর্থে ঘুরছে সংসারের চাকা, স্বাবলম্বী হচ্ছেন নারীরা আর্থিক সংকট জয় করে ট্রফি ধরে রাখার মিশনে কিংস

বশেমুরবিপ্রবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৫.১৭ পিএম
  • ৪৫৯ Time View
157

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

“সবার জন্য স্বাধীনতা, ন্যায়বিচার ও সমতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে রবিবার (১০ ডিসেম্বর )  বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র‌্যালি নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

র‌্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই যে উনি মুক্তি-সংগ্রামের কথা বলেছেন, তা কেবল বাংলাদেশের মানচিত্রের ভিতরের কথা নয়। তিনি সকল নির্যাতিত, নিষ্পেষিত; ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে প্রতিটি অঞ্চলের মানুষের মুক্তির কথা বলেছেন। সেই মুক্তি-সংগ্রামের জন্য আজ আমরা বিশ^ব্যাপী মানবাধিকার দিবস পালন করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION