শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ। লোকলজ্জায় আত্মহত্যা। ধর্ষক মাদ্রাসা শিক্ষক ও সহযোগি শিক্ষিকা গ্রেপ্তার গোপালগঞ্জে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য রক্ত সংগ্রহ মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার মূলহোতা রাসেল শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব মুকসুদপুরে মহিলা মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ, শিক্ষার্থীর আত্মহত্যা মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় টুঙ্গিপাড়ায় দুই গ্রাম পুলিশকে পেটালো বিএনপি নেতা গোপালগঞ্জে গরু চোরদের পিকআপ ভ্যানে আগুন প্রতিবন্ধী দিবসে গোপালগঞ্জে ১৩ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ উপকরণ গোপালগঞ্জে সাংবাদিক সেজে চাঁদাবাজি | দুই ব্যক্তি আটক টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা জব্দ। এতিমখানায় বিতরণ কোটালীপাড়ায় যুবলীগ নেতা পদত্যাগ করে যুবদলে যোগদান

মুকসুদপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ১২.০৫ পিএম
  • ৩০১ Time View

মুকসুদপুর প্রতিনিধিঃ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার(৯ ডিসেম্বর)  দুপুরে মুকসুদপুর উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। সভায়  সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা। উপজেলা মহিলা বিষয়ক অফিসার লায়লা রহমানের সঞ্চলনায়  বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পাননু, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সরদার মজিবুর রহমান, রনধীর বিশ্বাস, সাংবাদিক রনি রেজা প্রমুখ ।

অনুষ্ঠানে “শিক্ষা ও চাকুরী ” ক্যাটাগরীতে মুকসুদপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্বর্ধনা পান লিজা খানম, “সফল জননী নারী” ক্যাটাগরিতে মুকসুদপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্বর্ধনা পান আরজুমান নাহার, “নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন” ক্যাটাগরীতে মুকসুদপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্বর্ধনা পান যুথিকা মজুমদার, “অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী” ক্যাটাগরীতে মুকসুদপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্বর্ধনা পান লিপি কুন্দা এবং “সমাজ উন্নয়নে অসামান্য সাফল্য অর্জনকারী নারী” ক্যাটাগরীতে মুকসুদপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্বর্ধনা পান মিনতী বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION