বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৪.৫৪ পিএম
  • ৪৪৯ Time View
74

কালের খবরঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের সমাধিতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন।

বৃহস্পতিবার(০৭ ডিসেম্বর)বিকেল ৪টায় তিনি ঢাকা থেকে সড়ক পথে টুঙ্গিপাড়া এসে পৌছান এবং টুঙ্গিপাড়া পৌঁছেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান। এরপর তিনি ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন এবং ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের শহীদ সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন।এসময় চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল, জেলঅ রপ্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আলবেলী আফিফা,জেলা আওয়ামীলীগ টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপেজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন স্থরের সরকারি কর্মকর্তা, কর্মচারী ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার  আসেন। বেলা পৌনে একটায় তিনি ঢাকার সরকারী বাসভবন গনভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে সড়কপথে রওনা হন। পদ্মাসেতু হয়ে তিনি বেলা ৪ টায় টুঙ্গিপাড়া পৌছান।

প্রধানমন্ত্রী তাঁর বাসভবনে সন্ধ্যায় তাঁর নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন বলে জানাগেছে।

আগামীকাল শুক্রবার(০৮ ডিসেম্বর)সকালে প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মিদের সাথে বৈঠক করবেন বলে দলীয়  সূত্রে জানাগেছে।

নেতা-কর্মিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে বেশ উৎফুল্ল এবং তার নির্দেশনার জন্য অধির আগ্রহে বসে আছেন তাঁর নির্বাচনী এলঅকার নেতাকর্মীরা।নির্বাচনী আচরন বিধি লংঘন যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে প্রধানমন্ত্রী এবার কোন রাজনৈতিক কর্মসূচীতে অংশ নিচ্ছেন না বলে দলীয় সূত্রটি দাবী করেছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION