শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভ্যাটের আওতায় আসছে ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান জ্ঞান থেকে জান্নাত, মানুষের মর্যাদার ১০ নিদর্শন সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল বসুন্ধরা স্কুলের শিক্ষার্থীরা গোপালগঞ্জে উদ্যোক্তা সৃষ্টির নতুন সম্ভাবনা, দক্ষতা উন্নয়নে বার্ডোর আর্ন প্রকল্প ২১ স্টলে প্রাণিসম্পদের বৈচিত্র্যময় প্রদর্শনী, নজর কাড়ল ১৪ মণ ওজনের বিশাল ষাঁড় রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক

গোপালগঞ্জে পালিত হলো পাক হানাদার মুক্ত দিবস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ১.২৭ পিএম
  • ৫১৩ Time View
302

কালের খবরঃ

গোপালগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পাক হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর)সকালে শহরের বঙ্গবন্ধু সড়কের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে এসব কর্মসূচী পালিত হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহসিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বদরুদ্দোজা বদর প্রমূখ। বক্তারা মহানমুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন   এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠানে জেলার শতাধিক নারী ও পুরুষ মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য ১৯৭১ সালের এই দিন সকাল থেকেই দলে দলে মুক্তিযোদ্ধারা জেলা শহরে প্রবেশ করে এবং স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ায়। সাধারন মানুষের মধ্যে বয়ে যায় আনন্দ-উল্লাস।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION