বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত সাইবার নিরাপত্তায় তারেক রহমান সরকারের সময়োপযোগী উদ্যোগ গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শেষ বিদায়েও টাকার হিসাব, কবর সংরক্ষণে কোটি টাকার বোঝা গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত গোপালগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে মানববন্ধন টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও আলোচনাসভার মাধ্যমে কোটালীপাড়া মুক্ত দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ২.৪৭ পিএম
  • ৪৩৫ Time View
244

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার(০৩ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ ভবন চত্তরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা সরদার তৈয়াবুর রহমান, মোদাচ্ছের হোসেন ঠাকুর, মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের সাধারণ সম্পাদক পলাশ সরদার বক্তব্য রাখেন।

এর আগে মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও হেমায়েত বাহিনী স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্যঃ ১৯৭১ সালের ৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে উপজেলার ঘাঘর কান্দা গোডাউন রাজাকার ক্যাম্পে মুক্তিযোদ্ধারা হামলা চালিয়ে ক্যাম্পটি দখল করে নেয়। রাজাকার ক্যাম্পের সদস্যরা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পন করে। এরই মধ্যে দিয়ে কোটালীপাড়া উপজেলা হানাদার মুক্ত হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION