বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্তানের অবহেলা ও নির্যাতনে ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা, বিচার চেয়ে থানায় অভিযোগ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে জেকে পলিমার: সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও অনুদানের চেক কোটালীপাড়ায় র‌্যাবের অভিযানে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার!স্ত্রীরও শ্বশুরের বিরুদ্ধে হত্যার অভিযোগ পরিবারের টুঙ্গিপাড়ায় পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এসএম জিলানী, স্থায়ী সমাধানের আশ্বাস গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল তিন যুবকের গোপালগঞ্জে চায়না দুয়ারী জালের আগ্রাসনে বিলুপ্তির পথে দেশীয় মাছ

নির্বাচন যথাসময়েই হবে-নির্বাচন কমিশনার মোঃ আলমগীর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৬.৪৫ পিএম
  • ৩৮৫ Time View
140

কালের খবরঃ

নির্বাচন কমিশনার মো. আলমগীর জোর দিয়ে বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারীই অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে চিন্তার কোন কারণ নেই উল্লেখ করে বলেন, ২০২৪ সালের ২৯ জানুয়ারী সংসদের মেয়াদ ৫ বছর শেষ হবে। এখানে নির্বাচন না করার কোন সুযোগ নাই। কারণ নির্বাচন না করা হলে তখন সরকার কে থাকবে। এতে যে শুন্যতা সৃষ্টি হবে, এ শুন্যতার দায় কে নিবে। নির্বাচন কমিশন কি এ দায় নিতে পারে? জাতিও নিতে পারে না, সরকারও নিতে পারে না।গতকাল রবিবার (২৬ নভেম্বর)বিকেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দি্নে যদি বিএনপি নির্বাচনে অংশ নিতে চায় সে ক্ষেত্রে নির্বাচনী সিডিউল পরিবর্তন করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, বিএনপি এসে যদি বলে আমরা নির্বাচন করবো, আমাদের প্রস্তুতি নেই। সেক্ষেত্রে আমরা বিষটি বিবেচনা করবো।

নির্বাচন কমিশনার মো. আলমগীর আরেক প্রশ্নের জবাবে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য আমাদের যা যা করা দরকার সবই করবো। আইন-শৃঙ্খলা রক্ষা করার জন্য যারা আছেন এবং আইন শৃঙ্খলা দেখভাল করার জন্য যারা আছেন এবং নির্বাচন পরিচালনা করার জন্য যারা থাকবেন তারা সবাই কাজ করবে। আমাদের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য যত প্রকার প্রচেষ্টা নেয়া দরকার আমরা সব নিয়েছি।

নির্বাচনে সেনাবাহিনী মাঠে থাকার বিষয়ে তিনি বলেন এখানো এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। তবে, অতীতে যেহেতু সেনাবাহিনী নির্বাচনের মাঠে ছিলো, এবারও থাকার সম্ভবনা রয়েছে।তবে এখনো সেটি সিদ্ধান্ত হয়নি।

এর আগে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কাজী মাহবুবুল আলম।এর আগে দুপুরে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION