শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার পথে ২০ নারী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন -এমপি এস এম জিলানী গোপালগঞ্জে কলেজছাত্র হত্যার মামলার আসামি গ্রেপ্তার আইসিসিবিতে তিন আয়োজনের মিলনমেলা, ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন নির্ধারিত সময়ের আগেই ২২ অতিরিক্ত বিচারপতির স্থায়ী নিয়োগ জমকালো আয়োজনে চালু হলো বসুন্ধরা সুপার গলফ সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ, এলজিইডির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত ১০ কোটি টাকার সেতুর ঢালাইয়ে রডের বদলে বাঁশ! বাসাইলে কর্মকর্তা সাময়িক বরখাস্ত শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজ গোপালগঞ্জজুড়ে |১২৮৮ মন্ডপে প্রস্তুতি

এইচএসসির ফলাফলে এবারও শ্রেষ্ঠ লালমিয়া সিটি কলেজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৫.৫৩ পিএম
  • ৪৫১ Time View
200

কালরে খবরঃ

এইচ.এস.সি পরীক্ষার ফলাফলে এবারও শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে গোপালগঞ্জ শহরের হাজী লাল মিয়া সিটি কলেজ। রবিবার (২৬ নভেম্বর) প্রকাশিত ফলাফলে এই কলেজ থেকে শতকরা ৯৬ শতাংশ শিক্ষার্থী পাশ করে কলেজকে শ্রেষ্ঠত্ব  নিয়ে যায়। এ বছর ৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে বলে কলেজের অধ্যক্ষ পলাশ বিশ্বাস জানিয়েছেন।তিনি বলেন, ৬৬৯জন শিক্ষার্থীর মধ্যে ফেল করেছে ৩২জন। আর পাশ করেছে ৬৩৭জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে ৬জন। মানবিকে ৪৮জন।এদিকে, শহরের সরকারী বঙ্গবন্ধু কলেজ থেকে ১৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও পাশের হার ৭৭.৪৯%। অন্যদিকে, গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে ৭২% শিক্ষার্থী পাশ করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ৫জন শিক্ষার্থী।

গোপালগঞ্জ হাজী লালমিয়া সিটি কলেজের অধ্যক্ষ পলাশ বিশ্বাস বলেন, তার কলেজ গত কয়েক বছর ধরেই এইচ.এস.সি পরীক্ষায় গোপালগঞ্জের মধ্যে প্রথমে রয়েছে। প্রতিবছরই তার কলেজের শিক্ষার্থীরা ভাল রেজাল্ট করে আসছে। তিনি পরীক্ষার ফরাফলে খুশি হলেও আগামীতে শিক্ষার্থীরা যাতে শতভাগ পাশ করে তার জন্য চেষ্টা চালাবেন বলে জানান তিনি।

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ বেনজির আহমেদ জানান, তাঁর কলেজে সাধারনতঃ কম মেধার শিক্ষার্থীরা ভর্তি হয়ে থাকে। তারপরও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে রেজাল্ট যা হয়েছে তা ভালই হয়েছে। আগামীতে সবার সহযোগিতায় কলেজের রিজাল্ড আরো ভাল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION