বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা ছানোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে ৬০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান তীব্র গরমে গোপালগঞ্জে পানি, ছাতা ও হাতপাখা বিতরণ করেছে রেড ক্রিসেন্ট ইউনিট বাগেরহাটের খানজাহান আলী মাজারের দীঘিতে কুমিরের আক্রমণে শিশু নিহত! নিরাপত্তা জোরদারের দাবি গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু। কোটালীপাড়ায় চোর আটকের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর; আহত ২০ গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ গোপালগঞ্জে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ এক নারী আটক এবার গোপালগঞ্জে ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার গোপালগঞ্জে ঈদ শুভেচ্ছা বিনিময়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান -এমপি সেলিমুজ্জামান সেলিমের গোপালগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৬.০৯ পিএম
  • ৫৭৩ Time View
82

কালের থবরঃ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগে গোপালগঞ্জ পৌরসভা ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগে কোটালীপাড়া উপজেলা চ্যাম্পিয়ান হয়েছে।সোমবার(১৩ নভেম্বর) দুপুরে শেখ ফজলুল হক মনি ষ্টেডিয়ামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগের ফাইনাল খেলায় কোটালীপাড়া উপজেলা ও টুঙ্গিপাড়া উপজেলা মুখোমুখি হয়।

নির্ধারিত সময়ে গোল না হওয়ায় টাইবেকারে টুঙ্গিপাড়া উপজেলা হারিয়ে চ্যাম্পিয়ন হয় কোটালীপাড়া উপজেলা। অপরদিকে, বিকালে একই মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগে ফাইনাল খেলায় গোপালগঞ্জ পৌরসভা ও মুকসুদপুর উপজেলা মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে মুকসুদপুর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে গোপালগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ন হয়।পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, ম্যাচের সেরা খেলোয়াড়, রানারআপ ও চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION