শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১ গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ কোটালীপাড়ায় তেল মজুদ করে অধিক দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন

গোপালগঞ্জে বাস চাপায় প্রাণ গেল নারীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৮.৩১ পিএম
  • ২৮৯ Time View
38

কালের খবরঃ

গোপালগঞ্জের বাস চাপায় চঞ্চলা মজুমদার (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জ টেকেরহাট সড়কের ভেন্নাবাড়ীতে প্রায় আড়াই ঘন্টা সড়কটি অবরোধ করে রেখে স্থানীরা।শনিবার (১১ নভেম্বর) ) বিকাল সাড়ে ৫টায় গোপালগঞ্জ টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেন্নাবাড়ীতে এ দূর্ঘটনা ঘটে।

নিহত চঞ্চলা মজুমদার গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের অরুন মজুমদারের স্ত্রী।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আমিনুল ইসলাম জানান, সদর উপজেলার ভেন্নাবাড়ীতে রাস্তা পারাপার হচ্ছিলেন চঞ্চলা মজুমদার। এ সময় গোপালগঞ্জে থেকে ছেড়ে যাওয়া টেকেরহাটগামী একটি লোকাল বাস চঞ্চলাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক অবরোধ করে রাখে।  পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে অবরোধ তুলে দেয়ার চেষ্টা করে। কিন্তু বিক্ষুব্ধ জনতা ওই সড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী বেশ কিছু সংখ্যাক যানবাহন আটকা পড়ে।

পরে স্থানীয় সাতপাড় ইউনিয়নের চেয়ারম্যান প্রণব বিশ্বাস বাপী ভুক্তভোগীর পরিবার ও বিক্ষুব্ধ জনতাকে বিচারের আশ্বাস দিলে রাত ৮টার দিকে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION