বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

নানা আয়োজনে গোপালগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৪.৩৪ পিএম
  • ৩৯৬ Time View
126

কালের খবরঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে গোপালগঞ্জে বাংলাদেশ যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।শনিবার (১১ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোজানাতে অংশ নেন তারা।পরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান। জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম, জেলা যুবলীগের সাধারন সম্পাদক এম বি সাইফ, সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন হিটু, সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পী বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এসময় একে অপরকে কেক খাইয়ে দেন নেতাকর্মীরা।আলোচনা সভায় যু্বলীগের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তারা, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে মাঠ পর্যায়ে কাজ করার জন্য নেতার্মীদের প্রতি আহবান জানান।

 

  

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION