শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ জন উপ-মহাপরিচালকের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ১.৫৩ পিএম
  • ৩৫৮ Time View
95

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৬ জন উপ-মহাপরিচালক।

শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১১টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে একসাথে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান পদোন্নতিপ্রাপ্ত এই ছয় উপ-মহাপরিচালগণ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এবং সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।

পদোন্নতিপ্রাপ্ত ৬ জন উপ-মহাপরিচালক হলেন, মোহাম্মদ আবদুল আউয়াল, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ফখরুল আলম, ড. মোঃ সাইফুর রহমান, মোঃ আশরাফুল আলম ও মোঃ জিয়াউল হাসান। এসময় জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বী, ব্যাটেলিয়ন অধিনায়ক শাওন আসাদ, সার্কেল অ্যাডজুট্যান্ট অজিত কুমার ঘোষ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION