বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ মুকসুদপুরে দুই নারী দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ১৬ মার্চ ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে ১০ লাখ মতুয়ার স্নানোৎসব মধুমতি নদীর জগে ওঠা চর; মিনি কক্সবাজার খ্যাতি! দর্শণার্থীদের ভীড় গোপালগঞ্জে দোল পূর্ণিমা ও হোলি উৎসব উৎযাপন কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির সাধারণ সম্পাদককে সংবর্ধনা তারেক রহমান গোপালগঞ্জের উন্নয়ন নিয়ে কার্পণ্য করবেন না-এসএম জিলানী গোপালগঞ্জে উচ্চ শিক্ষিত দুই সহোদর কুল চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন টুঙ্গিপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন ঘটাতে চায় নবাগত সিভিল সার্জন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৬.০৮ পিএম
  • ৩৬৪ Time View
37

কালের খবরঃ

গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলায় নব-নিযুক্ত সিভিল সার্জন ডাঃ মোঃ জিল্লুর রহমান। তিনি উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে জেলা সদরসহ পাঁচ উপজেলার ৬৭ টি ইউনিয়নের স্বাস্থ্য ব্যবস্থার খোঁজখবর নেন। সিভিল সার্জন জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকসমূহ পরিদর্শন করে সেসব স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সেবার মান বৃদ্ধি করে জেলার স্বাস্থ্যসেবায় আমুল পরিবর্তন করার আশ্বাস দেন।

বুধবার (৮ নভেম্বর)সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় মেডিকেল অফিসার ডাঃ সাকিবুর রহমান, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডল, এস এম হুমায়ুন কবীর, এস এম নজরুল ইসলাম, একরামূল কবীর, , সঞ্জয় কুমার বিশ্বসসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় সিভিল সার্জন অফিসের চিকিৎসকগণ ও গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION