সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় চলন্ত ভ্যানে মায়ের কোল থেকে পড়ে এক মাস বয়সী শিশুর মৃত্যু বিপিসির হাজার কোটি টাকার এফডিআর নিয়ে তদন্ত শুরু গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, কলেজশিক্ষার্থী নিহত অশুভ শক্তির বিনাশে গোপালগঞ্জের প্রায় পাঁচশ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শ্যামাপূজা ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর নির্মাণকাজ ও গাড়ির কালো ধোঁয়ায় দূষিত ঢাকার অভিজাত এলাকাগুলো মোমের আলোয় প্রয়াত স্বজনদের স্মরণ, গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো শ্মশান দীপালী উৎসব দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ঘিরে সাজছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম গোবিপ্রবির বিভাগীয় সভাপতি-ডিন পদে বিএনপিপন্থী শিক্ষকদের দায়িত্বে রাখতে চান এমপি বাবর গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গোপালগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে ব্লক মালিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২, ৫.০৫ পিএম
  • ৭৭৫ Time View
499

কালের খবরঃ

গোপালগঞ্জে বিদ্যুত-স্পৃষ্টে হাফিজ মোল্লা (৩৮)নামে এক সেচ পাম্প মালিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুন) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় গ্রামে নিজ সেচ পাম্পে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানার এস আই আহাদুজ্জামান জানান, সকাল ৮টার দিকে হাফিজ মোল্লা তার ইরি ধানের সেচ ব্লকে যান। বৃষ্টি আর উজানের পানি বৃদ্ধির ফলে জমির মধ্যে পাম্পের ঘর ভিতরে পানি প্রবেশ করে। ভিতরে থাকা মালামাল যন্ত্রপাতি সরিয়ে নেয়ার সময়  বিদ্যুতের তারে জড়িয়ে মারত্নক আহত হন হাফিজ। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়না তদন্তে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION