বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ, ব্যাটে-বলে দীনেশ ত্রিবেদী আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৫ রানে উড়িয়ে দিল বাংলাদেশ গোপালগঞ্জে আট প্লাটুন আনসার মোতায়েন! মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না বাহিনী। রাজউকের অনুমোদন ছাড়াই পূর্বাচলে প্লট বিক্রি, ব্যবস্থা চায় বিএলডিএ জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন সেভেন-আপে ক্ষতিকর উপাদানের অভিযোগ, আদালতে হাজির হননি সিমিন রহমান গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক পরিবেশ, নতুন করে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন ইংল্যান্ডের প্রতিনিধিদলের প্রশংসায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা সরকারি হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসক অনুপস্থিত, কমিশন বাণিজ্যে বছরে ১,৮৬১ কোটি টাকা সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান

বিভিন্ন আয়োজনে গোপালগঞ্জে উদীচীর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ১২.৩৬ পিএম
  • ৮৬৭ Time View
885

কালের খবরঃ

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী গোপালগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে প্রথমে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।রবিবার (২৯ অক্টোবর) সকাল ৯ টায় উদীচী জেলা সংসদ গোপালগঞ্জ কার্যালয়ের সামনে  মুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ মন্ডল প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা ও গোপালগঞ্জ উদীচীর সভাপতি নাজমুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করেন। এসময় উদীচী শিল্পীবৃন্দ জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করেন।

পরে সেখান থেকে জেলা শহরে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অফিস কার্যালয়ে গিয়ে শেষ করে।আনন্দ শোভা যাত্রায় গোপালগঞ্জ উদীচীর সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজুসহ জেলা উদীচীর নেতৃবৃন্দ ও শিল্পীরা অংশগ্রহণ করেন। এছাড়া জেলার কোটালীপাড়া ও রঘুনাথপুর উদীচী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION